ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আইনের শাসন থাকলেই দেশ ভালো চলবে: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে আইনের শাসন বজায় থাকলেই রাষ্ট্র সুচারুভাবে চলবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
রোববার (২২ মার্চ) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। দেশ ও মানুষের জন্য তা কল্যাণ বয়ে আনবে। আইনের শাসন থাকলেই দেশ ভালো চলবে।’ তিনি আরও যোগ করেন, ‘আইনের শাসন ঠিক থাকলে তারেক রহমানের সুনাম বৃদ্ধি পাবে। দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে।’
জিয়া পরিবার ও দলের আদর্শের প্রসঙ্গ টেনে ডা. জাহিদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হলে আইনের গতির প্রতি শ্রদ্ধা থাকতে হবে তাহলেই তার আত্মা শান্তি পাবে। আর দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে।’
অনুষ্ঠানে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে সুসংহত করতে এবং আধুনিক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি স্থানীয় জনগণের অভাব-অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শুভেচ্ছা সভায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)