ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহ সচল
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। মার্চের প্রথম দিন থেকে ২২ মার্চ পর্যন্ত ২৫টি জাহাজ থেকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে।
রোববার (২২ মার্চ) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্চে এখন পর্যন্ত ২৫টি জাহাজের খালাস কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ওমান থেকে আসা একটি জাহাজে এলপিজি গ্যাস খালাস চলছে।
তিনি আরও জানান, থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা এবি অলিভিয়া জাহাজটি বর্তমানে বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের জন্য অপেক্ষা করছে। এদিকে, বিক বরনহলম এবং মর্নিং জেন নামের দুটি জাহাজ বন্দরে পৌঁছানোর পথে রয়েছে; আশা করা হচ্ছে, আগামী ২৫ মার্চের মধ্যে উভয় জাহাজ বন্দরে প্রবেশ করবে।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বলেন, ওমান থেকে আসা এলপিজি সেভান জাহাজে গ্যাস খালাসের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এতে বোঝা যায় যে, আন্তর্জাতিক অস্থিরতার ছায়াতেও দেশের জ্বালানি সরবরাহে কোনো প্রকার বিঘ্ন ঘটছে না।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, আমরা সকল জাহাজের নিরাপদ ও দ্রুত খালাস নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে বন্দরের কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা