ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সার্বভৌমত্ব রক্ষায় যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডুয়া ডেস্ক: সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৭ মে) ভোর ৪টায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, "সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।"
এদিকে একই বিষয়ে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, "জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।"
অন্যদিকে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ধর্মীয় চাপের কারণে ওই প্রতিবেদন বাতিল করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নারী সংস্কার কমিশনের প্রস্তাব একটি কমিশনের মতামত মাত্র, এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমাদের দেশে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, তাদের সুপারিশ নিয়েও ভিন্নমত এসেছে।"
তিনি আরও বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই এসব ভিন্নমত শালীনভাবে প্রকাশিত হয়েছে। তবে কিছু প্রতিক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ, আক্রমণাত্মক এবং কেবল নারীর প্রতি নয়, গোটা জাতির প্রতি অবমাননাকর। এমন আচরণ আমরা কামনা করি না। সমাজে ভিন্নমতের চর্চা থাকবে তবে তা হোক সম্মানজনকভাবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর