ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ’
ডুয়া ডেস্ক : রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
তিনি বলেন, রাখাইনে এখন যে প্রশাসন কাজ করছে, তাদের সঙ্গে যোগাযোগের জন্য জাতিসংঘের মাধ্যমে আরাকান আর্মিকে বার্তা দেওয়া হয়েছে। সেখানে রোহিঙ্গারা যেন প্রশাসনের সর্বস্তরে প্রতিনিধিত্ব পায়, সেটিই বাংলাদেশের প্রত্যাশা।
নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঘর দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পরিবেশ ও পরিস্থিতির আলোকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সীমান্ত নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, "সীমান্তের ওপারে যেই থাকুক না কেন, বাংলাদেশের যোগাযোগ থাকবে তাদের সঙ্গেই। এতে কে কী বলল, সেটা আমাদের বিবেচ্য নয়। এখন পর্যন্ত সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত কিছু করার প্রয়োজন দেখা যায়নি।"
জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে একটি মানবিক করিডোর তৈরির বিষয়েও সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, "করিডোর নিয়ে আলোচনা হবে সব পক্ষের সঙ্গে। তবে সবাই সম্মত হলেও বাংলাদেশ নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেবে।"
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিগত নিধনের মতো কোনো প্রক্রিয়াকে সমর্থন করে না।
এর আগে গত মার্চে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে রাখাইনে মানবিক সহায়তা পরিচালনার লক্ষ্যে বাংলাদেশের সহযোগিতা চান এবং একটি মানবিক করিডোর তৈরির প্রস্তাব দেন। এ বিষয়ে গত ২৭ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি