ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
জবিতে সংগীতের সুর ফিরছে কাল, ছয় বছর পর উৎসব
ডুয়া ডেস্ক : ছয় বছর পর সংগীত বিভাগের সংগীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। এটি হতে যাচ্ছে আয়োজনের চতুর্থ আসর। আগামীকাল (বুধবার) বিজ্ঞান ভবন মাঠে বিভাগের সদ্য প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসবের মূল প্রতিপাদ্য ‘সুস্থ সংস্কৃতির বিকাশ’।
মঙ্গলবার (০৬ মে) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ।
দীর্ঘ ৬ বছর পর আমাদের চতুর্থ সংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটি বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এই উৎসবের জন্য উন্মুখ হয়ে আছেন। বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেবেন। আমরা আশাবাদী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবাই অনুষ্ঠানটি উপভোগ করবেন।
বিভাগ সূত্রে জানা যায়, উৎসবটি তিন অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম অধিবেশনে সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী আলোচনা করবেন।
এদিন বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। সংগীত বিভাগের সদ্য অকাল প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে এই উৎসব উৎসর্গ করা হচ্ছে। প্রয়াত প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত ‘ধ্বনিল আহ্বান’ এবং ‘ও আলোর পথযাত্রী’।
এছাড়া সমবেত পরিবেশনায় থাকবে অষ্টপ্রহরের রাগ, রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, উপশাস্ত্রীয় সংগীত ও লোকসংগীত। শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে ‘সাগর বাউল’ এবং সম্মিলিত পরিবেশনায় ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আমন্ত্রিত শিল্পী হিসেবে থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য রাখবেন সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম রেজোয়ান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)