ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত
ডুয়া ডেস্ক: সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। দুই দেশের মধ্যে নতুন করে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার আগামীকাল বুধবার (০৭ মে) কয়েকটি রাজ্যকে ‘শত্রুর আক্রমণের সম্ভাব্য পরিস্থিতিতে’ বেসামরিক প্রতিরক্ষা কার্যকর রাখার লক্ষ্যে মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, টানা ১২ দিন ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলেছে। এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্যগুলোকে নিরাপত্তামূলক মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হঠাৎ আক্রমণ হলে কী কী ব্যবস্থা নিতে হবে, তার মহড়া দিতে বলা হয়েছে। পাশাপাশি যুবক-ছাত্রদের নিরাপত্তার ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে।
কোনো কারণে আক্রমণ হলে তারা নিজেদের এবং পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবে, তার ট্রেনিং দেওয়া হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য শত্রু আক্রমণের প্রেক্ষিতে রাজ্যগুলোকে যেসব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে, তা হলো: বিমান হামলার আগাম সতর্কতামূলক সাইরেন চালু করা; সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ অন্যান্যদের সিভিল ডিফেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যাতে আক্রমণের সময় তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে; দ্রুত ব্ল্যাকআউট বাস্তবায়নের সক্ষমতা রাখা; গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনাগুলোকে আগেভাগেই ছদ্মবেশ দেওয়ার ব্যবস্থা করা; এবং উদ্ধার পরিকল্পনা হালনাগাদ করে নিয়মিত মহড়া পরিচালনা করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ