ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
নিয়োগ প্রক্রিয়াকে অরাজনৈতিক ও মেধাভিত্তিক করার চেষ্টা করছি: ঢাবি ভিসি
ডুয়া নিউজ: নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অরাজনৈতিক, ন্যায়সঙ্গত ও মেধাভিত্তিক করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এমন মন্তব্য করেন।
উপাচার্য বলেন, শিক্ষক নিয়োগে আমরা যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছি, যারা আন্তর্জাতিক মানদণ্ড ও প্র্যাক্টিস অনুসারে আমাদের পরামর্শ দিচ্ছেন। লক্ষ্য হলো—নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও মেধাভিত্তিক করা। এটি দীর্ঘদিনের একটি সমস্যা, তাই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে আমরা ধাপে ধাপে পরিবর্তনের চেষ্টা করছি।
অধ্যাপক নিয়াজ আহমদ বলেন, বর্তমান সিস্টেমের মধ্যেই আমরা মেধার মূল্যায়ন নিশ্চিত করতে কাজ করছি। এখন পর্যন্ত আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে বড় ধরনের কোনো বিতর্ক তৈরি হয়নি, যা আমাদের প্রচেষ্টার ইতিবাচক ফল বলেই মনে করি।
তিনি আরও বলেন, আমরা বর্তমান সিস্টেমের মধ্যেই নিরপেক্ষ থাকার চেষ্টা করছি এবং প্রশাসনের অনেক সদস্যের ক্ষেত্রে দলীয় বিবেচনার বাইরে গিয়েছি। যাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান প্রসঙ্গে যৌক্তিক অভিযোগ রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিদের সঙ্গে কাজ করছি। সার্বিকভাবে, আমরা মেধাকেই প্রাধান্য দেওয়ার নীতিতে অটল থাকার চেষ্টা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ