ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিশ্বযুদ্ধ স্মরণে জাতীয় ছুটি ঘোষণা
ডুয়া ডেস্ক: প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়কে স্মরণীয় করে রাখতে দুদিন জাতীয় ছুটি ঘোষণা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ছুটির দিনগুলোতে অফিস-আদালতসহ দেশের সব কার্যক্রম চালু থাকবে।
সোমবার (৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় ট্রাম্প বলেন, "যদি যুক্তরাষ্ট্র না থাকত তবে যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। পৃথিবীটা আজকের মতো হতো না। তাই আমি এই বিজয়কে সম্মান জানিয়ে জাতীয় ছুটি ঘোষণা করছি।"
তিনি উল্লেখ করেন, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ১৯১৮ সালের ১১ নভেম্বর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের তারিখ ছিল ১৯৪৫ সালের ৮ মে।
তবে ট্রাম্প বলেন, "এই ছুটিতে দেশ বন্ধ থাকবে না। আমেরিকায় অনেক ছুটি রয়েছে, কাজের দিন সীমিত। আমরা একসময় শ্রমিক ছিলাম, এখনও তাই। নিয়ম মেনে চলতে হবে। আমেরিকাকে আবার মহান করতেই হবে!"
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে যুক্তরাজ্যে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে ঐতিহাসিক বিজয় ভাষণ পুনঃপ্রচার এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী ব্যালকনি উপস্থিতির মাধ্যমে উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও হাজারো দর্শক। সামরিক কুচকাওয়াজে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও কিছু ইউক্রেনীয় সেনাও অংশ নেন। এই সময়ে ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল, তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাষণ পাঠ করেন:"সহিংসতা ও স্বেচ্ছাচারের কাছে নত হয়ো না, প্রয়োজনে মৃত্যুবরণ করো, তবু পরাজয় মেনো না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ