ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘হাসনাতের ওপর হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না’
ডুয়া ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না।
সোমবার (০৫ মে) সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘হাসনাত আবদুল্লাহর ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে এ জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা। এরকম ঘটনা আগামীতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে উপদেষ্টা বলেন, ‘ইতালিতে অনেক বাংলাদেশি কাজ করেন। তাদের ভিসা এবং যাওয়া যেন সঠিক হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছেন। তারা আরও লোক নিতে চান। কারণ বাংলাদেশি কর্মীরা ইতালির ইকোনোমিতে ভূমিকা রাখছেন। পুলিশ, কোস্টগার্ড ও বর্ডার গার্ডের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। বাংলাদেশিরা ভালো কাজ করে। কিন্তু লিগ্যাল ভিসা নিয়ে যেতে হবে। অনেকে অন্য দেশের ভিসা নিয়ে ইতালিতে যায়, এরকম যেন না হয়।’
পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি