ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সুখবর পেলেন মিরাজ
ডুয়া ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় না পেলেও শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে হারায় চাপে পড়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দলকে রক্ষা করেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বেই আসে স্বস্তির জয়।
ব্যাটে-বলে সামনে থেকে লড়ে দলকে টেনে তোলেন এই অলরাউন্ডার। আর সেই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ জায়গা করে নিয়েছেন আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে রয়েছেন আরও দুই পেসার—জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।
সিলেট টেস্টে মিরাজ বল হাতে দেখান ঝলক। দুই ইনিংসে ৫টি করে মোট ১০ উইকেট তুলে নেন তিনি, আর এর মধ্য দিয়ে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে। যদিও তার এমন কীর্তির দিনে দল হারায় সেই অর্জনে ছায়া পড়ে।
তবে চট্টগ্রামে মিরাজ যেন নিজের পুরোটা উজাড় করে দেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন টানা ৫ উইকেট, যা ইনিংস ব্যবধানে জয় এনে দেয় বাংলাদেশকে। সেই জয়েই সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস