ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
মহসিন কলেজের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে সোপর্দ করেছেন একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি বারবার ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন।
আজ সোমবার (৫ মে) ওই নেত্রীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
এর আগে, রোববার দুপুরে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিক্ষার্থীরা ইসরাত জাহান কাকনকে হাজী মুহাম্মদ মহসিন কলেজ প্রাঙ্গণে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, 'ইসরাত জাহান ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনটির পক্ষে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।'
এ বিষয়ে ওসি জাহিদুল কবির বলেন, "আটক ছাত্রলীগ নেত্রীকে গত ৫ আগস্টের মামলায় সোমবার আদালতে হাজির করা হবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা