ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের কাছে কদর বেড়েছে পাঁচ দুর্বল শেয়ারের
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে (২৭-৩০ এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজার নেতিবাচক প্রবণতায় ছিল। কিন্তু নেতিবাচক প্রবণতার মধ্যেও পাঁচ দুর্বল শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের কদর বাড়ার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দাম বৃদ্ধি শীর্ষ তালিকায় ‘জেড’ ক্যাটাগরির দুর্বল এ পাঁচ শেয়ার শীর্ষ ১০-এ উঠে এসেছে।
কোম্পানিগুলো হলো-এমারেন্ড ওয়েল, কেয়া কসমেটিকস, ফারইস্ট ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
সপ্তাহের ব্যবধানে কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে এমারেন্ড ওয়েলের ১৩.৯০ শতাংশ, কেয়া কসমেটিকসের ১৩.৬৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১২.৯০ শতাংশ, ডেল্টা স্পিনিংয়ের ১১.১১ শতাংশ ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১০.৭৫ শতাংশ।
কোম্পানিগুলো মধ্যে সপ্তাহের প্রথমদিন এমারেন্ড ওয়েলের উদ্বোধনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা এবং শেষ দর ছিল ২২ টাকা, কেয়া কসমেটিকসের সপ্তাহের উদ্বোধনী দর ছিল ৪ টাকা ৪০ পয়সা এবং শেষ দর ছিল ৫ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের সপ্তাহের উদ্বোধনী দর ছিল ৩ টাকা ১০ পয়সা এবং শেষ দর ছিল ৩ টাকা ৫০ পয়সা, ডেল্টা স্পিনিংয়ের সপ্তাহের উদ্বোধনী দর ছিল ৫ টাকা ৪০ পয়সা এবং শেষ দর ছিল ৬ টাকা এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের সপ্তাহের উদ্বোধনী দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা এবং শেষ দর ছিল ২০ টাকা ৬০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)