ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্টগার্ডকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বাহিনীর সদস্যদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ড–এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। বৈঠকে বাহিনীর সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, উপকূল ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রী বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার তৎপরতা ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদস্যদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি দিয়ে ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বৈঠকে মহাপরিচালক কোস্টগার্ডের চলমান উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
সর্বশেষে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, কোস্টগার্ড পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর