ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার ঢাকায় আসছে কানাডার বাণিজ্য প্রতিনিধি দল
ডুয়া ডেস্ক: কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চারদিনের সরকারি সফরে আজ শনিবার (৩ মে) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন। কানাডার হাইকমিশন জানিয়েছে, তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে আগামীকাল রোববার (৪ মে) থেকে আনুষ্ঠানিক সফর শুরু করবেন।
সফরকালে পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিভিন্ন অংশীদার এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এই সময় তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপটে গণতান্ত্রিক সংস্কারের গুরুত্ব এবং কানাডার প্রতিশ্রুতি তুলে ধরবেন।
এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কানাডার কৌশল এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে তার দেশের আগ্রহ প্রকাশ করবেন। সফরের অংশ হিসেবে তিনি দেশের কিছু গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্র পরিদর্শন করবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির প্রতীক।
বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশ কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বাজার। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য ও যন্ত্রপাতি রপ্তানি করে, অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক প্রধানত রপ্তানি হয় কানাডায়।
তথ্যপ্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, কৃষি এবং পরিবেশবান্ধব জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেও দুই দেশ একযোগে কাজ করে চলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার