ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাঁধ নির্মাণ ইস্যুতে বিজিবির কাছে বিএসএফের অনুরোধ
ডুয়া ডেস্ক: ফেনীর পরশুরামের বল্লারমুখা এলাকায় বেড়িবাঁধ নির্মাণকাজ সরাসরি বাধাগ্রস্ত না করে এবার ভিন্ন কৌশল নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বিজিবিকে অনুরোধ করেছে যেন তিন দিন নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
গত শুক্রবার (২ এপ্রিল) বিকেলে ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে বিজিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাহাঙ্গীর আলম এবং বিএসএফের পক্ষ থেকে ছিলেন বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এল. কে. হাকিম।
বৈঠকে বিএসএফ পক্ষ থেকে শনিবার, রবিবার ও সোমবার—এই তিন দিন বাঁধ নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। সূত্র মতে, সৌজন্যমূলক এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বর্ডার পিলার ২১৬০ এস থেকে ৫ গজ বাংলাদেশের ভেতরে।
উল্লেখযোগ্য যে, গত বছরের ২০ আগস্টের ভয়াবহ বন্যায় বিএসএফ কর্তৃক বল্লারমুখা বাঁধের একটি অংশ কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে পরশুরামের বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়। পানি সরে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। কাজ শুরুর পরপরই বিএসএফ এর বিরোধিতায় নির্মাণে বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অংশে বাঁধ নির্মিত হলে ভারতের সীমান্তবর্তী ঈশানচন্দ্রনগর এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় ভারতের কিছু বাসিন্দা বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছে। এ ধরনের পরিস্থিতি এড়াতেই বিএসএফ বিজিবির কাছে নির্মাণকাজে সাময়িক বিরতির অনুরোধ জানায়।
তবে এ বিষয়ে বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লারমুখার বাঁধ নির্মাণকাজ ইতোমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধের কোনো অনুরোধ এসেছে বলে তিনি জানেন না। তবে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা নির্মাণ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বলে তিনি অবহিত আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি