ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
টাকার বিনিময়ে চেয়ারম্যানের ভুয়া সনদে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা
ডুয়া ডেস্ক: বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে রোহিঙ্গাদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভোটার বানানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, জনপ্রতিনিধিদের সহায়তায় রোহিঙ্গারা ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ভুয়া নাগরিক সনদ এবং “রোহিঙ্গা নয়” মর্মে প্রত্যয়নপত্র সংগ্রহ করে ভোটার হচ্ছেন।
সূত্র জানায়, যদিও রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় নির্বাচন কমিশন ভোটার নিবন্ধনে কড়াকড়ি আরোপ করেছে, আলীকদমে কিছু জনপ্রতিনিধি কৌশলে এই বিধিনিষেধ পাশ কাটিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছেন। এদের মধ্যে আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিনের নাম উল্লেখ রয়েছে।
চেয়ারম্যান নাছির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেন, “রোহিঙ্গাদের ভোটার করার কোনো সুযোগ নেই। অতীতে কেউ হয়ে থাকলে, বর্তমান প্রশাসনের পক্ষে তাদের বাদ দেওয়া সম্ভব নয়।”
তদন্তে উঠে এসেছে, ভোটার হওয়ার আবেদনকারী ইব্রাহিম তাঁর শ্বশুর সফুর আলমকে পিতা হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে জান্নাতুল মুন্নী নামে এক নারী ভুয়া পরিচয়ে ভোটার হয়েছেন। তাঁর দেওয়া তথ্যের সঙ্গে প্রকৃত পরিবারের তথ্যের বিস্তর অমিল রয়েছে।
এছাড়া সন্তোষ কান্তি দাশ নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে আবুল কাশেম নামে এক রোহিঙ্গার জন্মনিবন্ধন করিয়ে ২০ হাজার টাকা গ্রহণের অভিযোগ উঠেছে, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এই ঘটনায় সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন ও ইউপি সদস্য আব্দুল মতিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তিনি বলেন, “যাঁরা রোহিঙ্গা হিসেবে শনাক্ত হয়েছেন তাঁদের ভোটার বাতিল করা হয়েছে, ভবিষ্যতেও তা করা হবে।”
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ শাহারিয়ার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হয় কিন্তু এখনো তেমন কোনো অভিযোগ জমা পড়েনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়