ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
আবারও ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ডুয়া নিউজ: দিনাজপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।
আজ শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টায় পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, আটক দুইজনের মধ্যে একজনের নাম রিমন। সে পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে। চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছে রিমন। অপরজন সাজেদুল ইসলাম। তিনি বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা মামা ও ভাগনে।স্থানীয়রা জানান, 'তারা বিকেলে পাটগ্রাম সীমান্তে ঘুরতে যান। এসময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে বিএসএফের প্রায় ২৫ জন সদস্য তাদের ধরে নিয়ে যায়। এদিকে, এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাতেই পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।'
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, "বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। রাতে পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।"সকালে দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায়। এরপর স্থানীয় বাংলাদেশিরা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ, যেখানে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশিকে ফিরিয়ে দেয় এবং বিজিবি বিনিময়ে দুই ভারতীয়কে ছেড়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)