ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেড়েছে আমদানি-রপ্তানি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। আর এতে উভয় দেশের বাণিজ্যে বইছে সুবাতাস। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই বাণিজ্যে উভয় দেশেরই আমদানি ও রপ্তানি বেড়েছে।
অবশ্য শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপেও পাকিস্তানের রপ্তানি বেড়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯টি প্রতিবেশী দেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৪৭.৫৫ শতাংশ বেড়ে ৪.৪৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ৩.০৩২ বিলিয়ন মার্কিন ডলার ছিল।
বাণিজ্য বিশ্লেষকরা এর পেছনে চীন ও ভারত থেকে অনেক বেশি পরিমাণে আমদানিকে দায়ী করেছেন। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে চীন থেকে আমদানি সবচেয়ে বেশি বেড়েছে, অন্যদিকে একই দেশে রপ্তানিও কমেছে পাকিস্তানের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের তুলনায় আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় পাকিস্তানের পণ্য রপ্তানি অস্বাভাবিকভাবে বেড়েছে। মূলত এই তিন দেশে পাকিস্তানের রপ্তানির এই প্রবৃদ্ধি চীনে দেশটির রপ্তানি হ্রাসের প্রভাবকে অনেকাংশেই কমিয়ে দিয়েছে বা ভারসাম্যপূর্ণ করেছে।
পাকিস্তান থেকে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় পণ্য রপ্তানি চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছে বলে জানিয়েছে দ্য ডন। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (স্টেট ব্যাংক অব পাকিস্তান) সংকলিত তথ্য অনুসারে, এখনও অন্যান্য দেশে বিশেষ করে চীনে পাকিস্তানি পণ্য রপ্তানি হ্রাস অব্যাহত রয়েছে।
আফগানিস্তান, চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, ইরান, নেপাল, ভুটান এবং মালদ্বীপ — এই ৯টি দেশে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রপ্তানির মোট পরিমাণ ৫.৯৯ শতাংশ বেড়েছে। দেশগুলোতে চলতি বছর ১.৯৬২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে পাকিস্তানের রপ্তানি, যা আগের বছরে ছিল ১.৮৫১ বিলিয়ন মার্কিন ডলার।
এর বিপরীতে এসব দেশ থেকে পাকিস্তানে পণ্য আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩১.৮ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
এদিকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ২৯.৭৬ শতাংশ। মূলত জুলাই-নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ৩১৩.৯৯ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪১.৯৬ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে পাকিস্তানেও বেড়েছে বাংলাদেশের পণ্য রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানির পরিমাণ ৩০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৬.০৬ মিলিয়ন মার্কিন ডলার। ঢাকায় হাসিনা সরকারের পতনের পর বাণিজ্যের এই বৃদ্ধি ঘটেছে বলেও জানিয়েছে দ্য ডন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা