ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আগামীকাল সমাবেশ করবে এনসিপি
ডুয়া নিউজ: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার (২ মে) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে এনসিপির ঢাকা মহানগর শাখা।
এ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী