ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
ডুয়া ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন মারা গেছেন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও পরবর্তীতে কামাল হোসেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হন, যদিও দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয়। এছাড়া তার নামে একটি হত্যা মামলাও ছিল। মামলার কারণে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল জানান, রাতে পুলিশ এলাকায় এলে তার বাবা ভয়ে পালানোর চেষ্টা করেন এবং স্থানীয় তবজুল হক নামের এক ব্যক্তির বাড়ির সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সিঁড়িতেই তার মৃত্যু হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এবং তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ দাসপুকুর এলাকায় অন্য একটি কাজে গিয়েছিল, তাকে গ্রেফতার করতে নয়। তবে ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি