ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
কুয়েট উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন চুয়েট অধ্যাপক
ডুয়া ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মো. হযরত আলীকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের (ভাইস চ্যান্সেলর) রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, ‘কুয়েটে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অধ্যাপক ড. মো. হযরত আলী এই দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘অধ্যাপক ড. মো. হযরত আলীকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে কুয়েট ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। একইসঙ্গে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।’
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে, গত ২৩ এপ্রিল রাতে কুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম শিক্ষা মন্ত্রণালয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন