ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডুয়া ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)-এর এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তিনি ।
আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে আসিফ মাহমুদের নাম তালিকার পাঁচ নম্বরে রয়েছে।
এর আগে, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় আসিফ মাহমুদ সজীব সশরীরে অংশ নেন। পরীক্ষার হলে অংশগ্রহণের তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ইএমপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম জানান, ‘২৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে আসিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং পরবর্তীতে জানা যায়, তিনি মন্ত্রণালয়ের উপদেষ্টা।’
ইএমপিজি প্রোগ্রামটি বিশেষভাবে নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামের লক্ষ্য হলো পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব ও সুশাসন বিষয়ে সমন্বিত ও বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত