ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় দাস
ডুয়া ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং আব্দুল জব্বার ভূঁইয়া।
আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, জামিনের এই আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিতে আর কোনো বাধা নেই।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময় দাসকে জামিন কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করে। ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়।
পরবর্তী সময়ে ২২ নভেম্বর রংপুরে আরেকটি বড় সমাবেশের পর, ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
চিন্ময়ের গ্রেপ্তারের দিন চট্টগ্রামে আইনজীবী ও অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এরপর থেকেই চিন্ময় দাস কারাবন্দি ছিলেন। চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত ২ জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং অবশেষে জামিন পেলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি