ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের
ডুয়া ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ উপলক্ষে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘোষিত সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে আগামী ২৫ মে। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে, যেখানে প্রায় ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সর্বশেষ ২০০৮ সালের এপ্রিল মাসে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, প্রতিপক্ষও ছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচ হবে একদিন বিরতির পর ২৭ মে। এরপর সিরিজের বাকি তিনটি ম্যাচ—৩০ মে, ১ জুন ও ৩ জুন—অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
প্রথমে উভয় বোর্ড তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করলেও আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে সিরিজটি ৫ ম্যাচের টি-টোয়েন্টিতে রূপান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আগামী জুলাই মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আরেকটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে পারে, যদিও সেটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিসিবি ও পিসিবি সভাপতিদের আলোচনায় উঠে আসে এ বিষয়টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)