ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গুলশানে সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক
ডুয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে ফ্ল্যাটটির জন্য একজন রিসিভার নিয়োগের নির্দেশও দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
জব্দকৃত ফ্ল্যাটটি গুলশান ৭ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির (কবরী) ফ্ল্যাট নম্বর ২০৩। এর বাজারমূল্য ২৭ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই ক্রোক ও রিসিভার নিয়োগের আবেদন করেন।
এর আগে, পূর্বাচলে ১০ কাঠা জমি জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের করা মামলায় সায়মা ওয়াজেদ পুতুল, তার মা শেখ হাসিনা, ভাই সজীব ওয়াজেদ জয়সহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
২০২৫ সালের ১২ জানুয়ারি, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এই মামলাটি দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, পুতুল, জয়, শেখ রেহানা, রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমি, বাড়ি এবং ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন আদালত।
এছাড়াও শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ফ্রিজ করার আদেশও দেন বিচারক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল