ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না : সিইসি
ডুয়া ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া কোনও উদ্যোগ বাস্তবায়ন করা হবে না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ও শিক্ষা বিবেচনায় নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাই। তবে রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন না পেলে কোনও কিছুই বাস্তবায়ন হবে না।”
তিনি আরও বলেন, “বিশ্বের অনেক দেশেই প্রবাসীদের ভোটাধিকার রয়েছে। আমাদের পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি নানা প্রতিবন্ধকতায়। তবে আমরা চাই সীমিত আকারে হলেও এ প্রক্রিয়ার সূচনা হোক। মানুষের আস্থা অর্জন এবং খরচ সাশ্রয়ী পদ্ধতি বিবেচনায় নিয়ে আমরা এগোতে চাই।”
সেমিনারে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা ভোট না দিলে ভোট কাস্টিং হার কমে যায়। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেই উৎসবে প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করতে চাই।”
সেমিনালে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি