ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল; গণবিজ্ঞপ্তি প্রকাশ
ডুয়া ডেস্ক: নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট-রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ সোমবার (২৮ এপ্রিল) এক গণবিজ্ঞতিতে বিষয়টি জানিয়েছে ডিএসসিসি।
এতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কতিপয় আবাসিক, বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজউক কর্তৃক অনুমোদিত নকশার রেস্টুরেন্ট না থাকলেও বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।’
‘বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনার ফলে বিভিন্ন স্থানে ইতোমধ্যে দুর্ঘটনা ঘটে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনৈতিকভাবে কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।’
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই অবস্থায় সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্টুরেন্ট এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে বাতিল ঘোষণা করা হলো।’
বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত