ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস; বন্দরে সতর্কতা
ডুয়া নিউজ: রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (২৮ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাবাসে বলা হয়েছে, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারিপুর, ঢাকা, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আজ দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় চারজন, কিশোরগঞ্জের দুই উপজেলায় তিনজন, নেত্রকোণায় একজন, সুনামগঞ্জে একজন ও চাঁদপুরে একজনের মৃত্যু হয়।
বজ্রপাতের সময় যা করা উচিত:
১. বজ্রধ্বনি শোনা মাত্রই ঘরের ভেতরে চলে যান।২. জানালা এবং দরজা বন্ধ করুন।৩. যদি সম্ভব হয়, ভ্রমণ এড়িয়ে চলুন।৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।৬. কংক্রিটের মেঝেতে শুয়ে বা কংক্রিটের দেয়ালে হেলান দিয়ে থাকবেন না।৭. ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে ফেলুন।৮. জলাশয় থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসুন।৯. বিদ্যুৎ পরিবহনকারী বস্তু থেকে দূরে থাকুন।১০. শিলাবৃষ্টি শুরু হলে বাইরে যাবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি