ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় মিথ্যা মামলা দেয়া হয়েছে: অভিযোগ ঢাবি শিক্ষার্থীর
ঢাবি প্রতিনিধি: শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় থাকার কারণে 'অবৈধভাবে মিথ্যা মামলার' আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আকাশ।
তার ভাষ্য, পূর্বশত্রতার জের ধরে ভৈরব উপজেলার মৌটুসী গ্রামে দুপক্ষের সংঘর্ষে কাইয়ুম নামের এক ব্যক্তি মারা গেলে সে মামলায় অবৈধভাবে তাকে সহ তিন শিক্ষার্থীকে মামলায় আসামি করা হয়েছে। অপর দুই শিক্ষার্থী হলেন মোস্তাফিজুর রহমানের ছোট ভাই নাইমুর রহমান সাগর ও ইমন মিয়া।
নাইমুর রহমান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইমন মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সহযোগিতা কামনা করেন।
মোস্তাফিজুর রহমান মামলার বাদী ও ভৈরবের তৎকালীন ও সি মোঃ হাসমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকায় এবং আমাদের ভবিষ্যৎ ধ্বংসের উদ্দেশ্যে নিরপরাধ ছাত্রদেরকে মামলায় আসামি করা হয়েছে।"
এ খুনের মামলায় আসামি করা তিনজন শিক্ষার্থীই নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন দাবি করে মোস্তাফিজুর রহমান বলেন, "আমরা তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘটনার দিন নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলাম এবং সে বিষয়ে আমাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের এলাকার সংগঠনের প্রত্যয়ন পত্র রয়েছে। "
এ সময় তিনি ভৈরবের তৎকালীন ওসি মো. হাসমত উল্লাহর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করে বলেন, "এ মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে আলাপ করতে গেলে করেন তিনি ঘুষ দাবি করেন।"
এমতাবস্থায় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরবের তৎকালীন ওসি মো. হাসমত উল্লাহ বলেন, "ওর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কখনোই কারো কাছ থেকে ঘুষ দাবি করি নি। আর এখন এই বিষয়টি আমার হাতে নেই তখন আমি তার উপকার ই করতে চেয়েছিলাম।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ