ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
কাশ্মীর ইস্যুতে বিবিসির প্রতিবেদন ঘিরে ভারতের সতর্কবার্তা
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে সতর্ক করেছে ভারত সরকার। আজ সোমবার (২৮ এপ্রিল) ইন্ডিয়া টুডের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বিবিসির একটি নিউজ রিপোর্টে পহেলগামের হামলাকে "জঙ্গি হামলা" বলে উল্লেখ করা হয়েছে কিন্তু “সন্ত্রাসবাদী” শব্দটি এড়িয়ে যাওয়া হয়। এ বিষয়টি ভারতের ক্ষমতাসীন মোদী সরকারের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। নয়াদিল্লি মনে করছে এ ধরনের শব্দচয়ন ভারতের নিরাপত্তা সংক্রান্ত অবস্থানকে দুর্বলভাবে উপস্থাপন করে।
এই প্রতিবেদনকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিবিসির কভারেজ পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, একই ইস্যুতে এর আগেও নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন নিয়ে সমালোচনার মুখে পড়েছিল মার্কিন সংবাদমাধ্যমটি।
এদিকে পহেলগামের ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়া হিসেবেও বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ‘পাকিস্তান সাসপেন্ডস ভিসা’স ফর ইন্ডিয়ানস আফটার ডেডলি কাশ্মীর অ্যাটাক’ শিরোনামে একটি প্রতিবেদন। এতে উল্লেখ করা হয় হামলার পর পাকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সাময়িক স্থগিত করেছে।
অন্যদিকে হামলার পর উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এসব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম যেমন– দ্য ডন, জিও নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ, এবং সামা টিভি অন্তর্ভুক্ত। এছাড়া প্রখ্যাত সাংবাদিক ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলিও এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
তথ্য : ইন্ডিয়া টুডে, এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ