ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বৃষ্টিতে ভিজলো রাজধানী, কমতে পারে গরম
ডুয়া ডেস্ক: কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশে বিরাজ করছিল ভ্যাপসা গরম। বাড়ির বাইরে বের হলেই অস্বস্তি, গরমে ঘামতে ঘামতে পৌঁছানো ছিল অবধারিত। তবে আজ সোমবার সকাল থেকে কিছুটা পরিবর্তন দেখা গেছে। মেঘাচ্ছন্ন আকাশে আটকে গেছে রোদের তাপ আর সঙ্গী হয়েছে প্রশান্ত ঠান্ডা বাতাস। এর মধ্যেই দুপুর ১টার দিকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টি ছিল ঝরঝরে আর এতে কিছুটা গরম কমেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বৃষ্টির ফলে গরম আরও কমবে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, যশোর এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, যা দ্রুত প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা কমবে।
লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত উত্তরের দিকে বিস্তৃত রয়েছে। অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত আবহাওয়া প্রায় একই থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার ফলে তাপমাত্রা আরও কমতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি