ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
উত্তেজনার মধ্যেই চীন-পাকিস্তানের মধ্যে ফোনালাপ, যে কথা হলো
ডুয়া ডেস্ক: স্বাধীনতার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিদ্যমান। এর মূল কেন্দ্রবিন্দু কাশ্মীর। সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে দিল্লি-ইসলামাবাদ সম্পর্ক আরও চরম উত্তেজনার মুখে পড়েছে। পাল্টাপাল্টি কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধাবস্থা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভারত।
এমন পরিস্থিতিতে রোববার (২৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এক জরুরি ফোনালাপ অনুষ্ঠিত হয়। জিও নিউজের খবরে বলা হয়, ফোনালাপে ইসহাক দার কাশ্মীর ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে চীনা মন্ত্রীকে অবহিত করেন। উভয় পক্ষই একতরফা সিদ্ধান্ত ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্তের পক্ষে রয়েছে চীন। তিনি আরও আশা প্রকাশ করেন ভারত ও পাকিস্তান উভয়েই সংযম দেখাবে এবং উত্তেজনা প্রশমনে পারস্পরিকভাবে কাজ করবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তানের পাশে থাকবে চীন। দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এদিকে পাকিস্তান শুধু চীনই নয়, সৌদি আরব, ইরান ও মিসরের মতো মিত্র দেশগুলোকেও ভারত-পাকিস্তান উত্তেজনার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছে।
প্রসঙ্গত পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে, সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে এবং সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে।
জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পানিবণ্টন চুক্তি স্থগিত করাকে পাকিস্তান ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে বিবেচনা করছে এবং যেকোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগাম হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই হামলায় জড়িত প্রত্যেককে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তিনি আরও বলেন, "প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে