ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মৃতদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকা প্রকাশ
ডুয়া নিউজ: বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের চলমান কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে ৬৩ লাখেরও বেশি নাগরিকের তথ্য। এদিকে, মৃত্যুর কারণে তালিকা থেকে বাদ পড়েছেন ২৩ লাখের বেশি ভোটার।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৯৪ জন। ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।
এছাড়া, মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ৩২৬ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০ এপ্রিল পর্যন্ত দেশের ৫২২টি থানা ও উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। যারা বাদ পড়েছিলেন, তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আবার ভোটার হয়েছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান হালনাগাদ কার্যক্রম শেষে আগামী জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের