ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
ডুয়া নিউজ: ঈদের টানা ৯ দিনের ছুটির পর মে মাসে আবারও দুই দফায় তিনদিন করে ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ছুটি থাকবে। এরপর ২ মে শুক্রবার ও ৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিনের ছুটি মিলবে।
অন্যদিকে, মে মাসে আরও একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে দুইবার তিনদিন করে ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে সর্বশেষ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
গত ৩১ মার্চ দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারিত ছিল। গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়, যেখানে আগে ছুটি ছিল তিনদিন। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ মার্চ ঈদুল ফিতরের দিনে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগের দুই দিন—২৯ ও ৩০ মার্চ (শুক্রবার ও শনিবার)—এবং ঈদের পরের দুই দিন—১ ও ২ এপ্রিল (সোমবার ও মঙ্গলবার)—নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এর আগে ২৮ মার্চ (বৃহস্পতিবার) ছিল সাপ্তাহিক ছুটি।
এছাড়া ৩ এপ্রিল (বুধবার) অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করেছেন। কারণ এরপরের দুই দিন—৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার)—ছিল নিয়মিত সাপ্তাহিক ছুটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর