ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
উত্তেজনার মধ্যে ভারতে ৫ শতাধিক বাংলাদেশি আটক
ডুয়া ডেস্ক: পাক-ভারত উত্তেজনার মধ্যে গুজরাটে রাতভর বিশেষ অভিযানে ৫৫০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। অধিকাংশকে সুরাট থেকে গ্রেপ্তার করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে পিটিআই জানিয়েছে, শনিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গুজরাট পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট এবং স্থানীয় পুলিশের সহায়তায় আহমেদাবাদে রাতভর অভিযান চালানো হয়।
এই অভিযানে ৪৫০ জনেরও বেশি সন্দেহভাজন অভিবাসীকে আটক করা হয়, যারা বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে জাল নথিপত্রের মাধ্যমে বসবাস করছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাটে ৫৫০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদের পর তাদের দেশে ফেরত পাঠানো হবে।”
আহমেদাবাদের চান্দোলা এলাকা থেকে শুধু ৪০০ জনের বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানান ডিসিপি অজিত রাজিয়ান।
যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ শাখা) শরদ সিংহল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং পুলিশের মহাপরিচালকের নির্দেশেই এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত দুইটি এফআইআরের ভিত্তিতে ১২৭ জনকে গ্রেপ্তার এবং ৭৭ জনকে নির্বাসিত করা হয়েছে।
তথ্য : টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত