ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জার্সি তৈরি করল চিটাগং কিংস
ডুয়া ডেস্ক: বিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর। এরই মধ্যে মিউজিক ফেস্ট দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদিও টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো ব্যস্ত সময় পার করছেন। জার্সি, বিদেশি খেলোয়ারদের আগমনসহ নানান কর্মযজ্ঞ চলছে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে। তেমনি আজ বুধবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে নিজেদের জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে এই জার্সি।’
জানা গেছে, দীর্ঘ নয় বছর পর বিপিএলের ১১তম আসর দিয়ে টুর্নামেন্টে ফিরেছে চিটাগং কিংস। এ ছাড়াও দুর্দান্ত একটি দল তৈরি করেছেন দলটির মালিক সামির কাদির চৌধুরী। কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অজি কিংবদন্তি শন টেইটকে।
আসরে চিটাগং কিংসের স্কোয়াড: সাকিব আল হাসান, হায়দার আলী, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান, বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)