ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অভ্যুত্থান পরবর্তী সরকার পিএসসি সংস্কার করেনি, আমরা লজ্জিত: সারজিস আলম
ডুয়া প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত ছিল পিএসসি সংস্কার করা, তারা তা করেনি, আমরা লজ্জিত। আমরা এই আন্দোলনের সাথে আছি।
শুক্রবার রাতে ঢাবির রাজু ভাস্কর্যে পিএসসি সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন। পরে বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি।
সারজিস আলম বলেন, আমরা আজ থেকে ১০ মাস আগেও চাকরি প্রত্যাশী হিসাবে আমরা লাইব্রেরীতে ছিলাম। বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্টান পিএসসি কারন তাদের পরীক্ষা পরবর্তী প্রজন্মের আমলাতন্ত্রকে বিকশিত করে। কিন্তু আজ যে সহযোদ্ধাদের সাথে কোটা আন্দোলন করেছিলাম তাদেরকে কেন এখন আন্দোলনে নামতে হবে?
তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সরকারের তো দরকার ছিল পিএসসি সংস্কার করা। কিন্তু তারা তা করেনি, আমরা লজ্জিত। ৪৬ তম বিসিএসের পরীক্ষায় প্রশ্ন পেয়ে কয়েকশজন প্রিলি দিয়েছে তাহলে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে ব্যবস্থা নেওয়ার আগে কিভাবে ৪৬ তম বিসিএস এর রিটেন পরীক্ষা হতে পারে।
সারজিস আরো বলেন, আমাদের পিএসসি সংস্কার প্রত্যাশী ভাইয়েরা যখন আপনাদের কাছে গিয়েছে তখন আপনারা তাদেরকে ডেকে কথা শুনতে পারতেন আপনাদের কথাগুলো বলতে পারতেন কিন্তু তাদের গায়ে হাত দেওয়ার মত স্পর্ধা আপনারা কোথায় পান? আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের পিএসসি সংস্কার প্রত্যাশী ভাইদের সাথে আছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট