ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি
ডুয়া ডেস্ক : নাটোর সদর উপজেলার হালসা গ্রামে সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল ঘরে হানা দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়।
জানা গেছে, ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন সোনালী ব্যাংকের মানিকগঞ্জ শাখায় কর্মরত।
স্থানীয়রা জানান, ডাকাতরা প্রথমে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং জাকির হোসেনের বাবা আইয়ুব আলী ও মাকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের চারটি কক্ষ তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
ঘটনার বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। ইতিমধ্যে জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)