ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সরকারি কর্মচারীরা চাকরিচ্যুত হবেন ৮ দিনের নোটিশে
ডুয়া ডেস্ক: সরকারি কর্মচারীদের চাকরি সম্পর্কিত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাবিত নতুন আইনে তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনের নোটিশে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা পাচ্ছে কর্তৃপক্ষ।
দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। সংশোধিত আইন প্রণয়নের অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
মূলত ১৯৭৯ সালের 'সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ'-এর জায়গায় নতুন বিধান আনার পরিকল্পনা চলছে, যা ২০১৮ সালে বাতিল করা হয়েছিল।
সূত্র জানিয়েছে, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময় অনেক কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে প্রশাসনের ভেতরে পেশাগত দ্বন্দ্ব ও সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
খসড়া অনুযায়ী, অভিযুক্ত কর্মচারীকে ২ থেকে ৫ দিনের মধ্যে অভিযোগের লিখিত জবাব দিতে হবে বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে। নির্ধারিত সময়সীমায় সাড়া না দিলে বা দোষী প্রমাণিত হলে কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের