ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যাত্রীদের সতর্ক করল ভারতীয় বিমান সংস্থা
ডুয়া ডেস্ক: পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর যাত্রীদের সতর্কবার্তা দিয়েছে ভারতের দুই বড় বিমান সংস্থা—এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। তারা জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় কিছু আন্তর্জাতিক রুটে বিকল্প দীর্ঘ পথ নিতে হচ্ছে। ফলে ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে।
বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) পৃথক বিবৃতিতে বিষয়টি জানায় দুই সংস্থা।
এয়ার ইন্ডিয়া জানায়, "পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় আমাদের যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যমুখী কিছু ফ্লাইট বিকল্প রুটে চালাতে হচ্ছে। এতে ফ্লাইট সময়ে প্রভাব পড়তে পারে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।"
অন্যদিকে ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়, "আকাশসীমা হঠাৎ বন্ধ হওয়ায় আমাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটে সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাত্রীদের দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে।"
এই উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, মঙ্গলবার। সেদিন জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকার বৈসরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। হামলার দায় নেয় রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন, যাকে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়—পাক নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য বন্ধ এবং কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল করে, বাণিজ্য বন্ধ করে এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।
এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ