ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
উত্তেজনার মধ্যেই পাকিস্তানে আটক বিএসএফ
ডুয়া ডেস্ক: কাশ্মিরে হামলার ঘটনায় যখন চরম উত্তেজনাকর পরিস্থিতে ভারত-পাকিস্তানের মধ্যে, এমন সময় পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এরপর তাকে আটক কের পাকিস্তান রেঞ্জার্স।
বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। তখন পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।
আলোচনার মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই ঘটে এমন ঘটনা।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে =হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। এ হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যবস্থা নেয়। এর জবাবে পাকিস্তানও আজ বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে। আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতর বিএসএফ জওয়ান আটক হওয়ার খবর পাওয়া গেলো।
গতকাল ভারত জানায়, তারা পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানিদের জন্য থাকা বিশেষ ভিসা সুবিধা তুলে নিচ্ছে এবং পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করছে। পাশাপাশি দুই দেশের মধ্যে থাকা প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণাও দেয় নয়াদিল্লি।
এরপর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তানের নাগরিকদের আর কোনো ভিসা দেওয়া হবে না।
জবাবে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নেয়। ইসলামাবাদ জানায়, তারা ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করবে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করা হবে। সেই সঙ্গে সবচেয়ে কড়া সিদ্ধান্ত হিসেবে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ