ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মিসাইল ধ্বং’সের পরীক্ষা চালাল ভারত
ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় ভারত-পাকিস্তারে মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে ভারত। এমন পরিস্থিতির মধ্যেই আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী।
নয়াদিল্লি জানিয়েছে, পেহেলগামে সংঘটিত হামলায় পরোক্ষভাবে পাকিস্তান জড়িত। এর জেরে বুধবার (২৩ এপ্রিল) ভারত একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে—সিন্ধু নদ বিষয়ক দ্বিপক্ষীয় পানি চুক্তি স্থগিত করা হয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল করা হয়েছে এবং দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিংও সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে দেশটির নৌবাহিনী জানিয়েছে, ‘নিজেদের প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত ও নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে। ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।’
এদিকে পেহেলগামে হামলার জেরে ভারত যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলোকে ‘শিশুসুলভ’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। এ ছাড়াভারতের এসব কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে ইসলামাবাদ।
দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না।”
গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে, যেখানে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন আরও ১৭ জন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের একজন করে নাগরিক ছিলেন, পাশাপাশি প্রাণ হারিয়েছেন দুইজন স্থানীয় বাসিন্দাও।
ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৩ এপ্রিল) ভোরে দিল্লিতে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি ঘোষণা দেন যে, কাশ্মীরের এই বন্দুক হামলায় জড়িত কেউই ছাড় পাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস