ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউজিসি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা
ডুয়া নিউজ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভবনের ভেতরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ভুক্তভোগী সাংবাদিক মো. শিহাব উদ্দিন মামলাটি করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী শিহাব উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। তিনি দ্য ডেইলি ক্যাম্পাস ডটকম অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবে হিসেবে কর্মরত।
মামলার আসামিরা হলেন- ইউজিসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুনুর রশিদ খান, অফিস সহায়ক আমিনুল ইসলাম খোকন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন এবং চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত পরিচালক) মো. মোস্তাফিজুর রহমান।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মো. আরিফ হোসেন সাগর বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় সিএমএম কোর্টে মামলা হয়েছে। আদালত ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।’
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ বাদী মামলার আসামিদের বিরুদ্ধে প্রাপ্যতার অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নেওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রচার করেন। পরবর্তীতে গত ১৯ মার্চ সংবাদ সংগ্রহে ইউজিসিতে গেলে সেখানে ‘মব’ সৃষ্টি করে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগী সাংবাদিককে হত্যাসহ দেখে নেওয়ার হুমকি দেন মামলার আসামিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের