ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাইদের মাঝে বৈশাখী উপহার বিতরণ শুরু
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর উদ্যোগে আগামী ২৬ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মিলনমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বর্ণিল আয়োজন। এ উপলক্ষে রেজিস্ট্রেশনকৃত অ্যালামনাইদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- মোবাইল ওয়ালেট, ফ্লাস্ক, ব্যাগ ও স্মরণিকা।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
বৈশাখী উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এই আয়োজন নতুন প্রজন্মের সঙ্গে পুরনো দিনের স্মৃতিকে এক সুতোয় গেঁথে দেয়ার এক চমৎকার সুযোগ করে দেবে বলে আশা করছে অ্যালামনাই নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে উৎসবটি ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত সেটি এক সপ্তাহ পিছিয়ে ২৬ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)