ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সিরাজগঞ্জে গৃহবধূকে অপহরণ ও নির্মম নির্যাতন, অভিযুক্ত ৭
ডুয়া নিউজ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাট পাঙ্গাসী ও ভাতারিয়া গ্রামের সাতজনের বিরুদ্ধে এক গৃহবধূকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ শিল্পি খাতুন (৩১) সিরাজগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
শিল্পি খাতুন জানান, প্রায় ১৬ বছর আগে তার বিয়ে হয় অভিযুক্ত মোঃ সোহেল (৩৫)-এর সঙ্গে। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—সানজিদা খাতুন (১৪) ও হোসাইন (৯)। সম্প্রতি সোহেল ও তার পরিবারের সদস্যরা যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করে। শিল্পি খাতুন এতে সম্মতি না দেওয়ায় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়।
এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ এপ্রিল সকাল ১১টার দিকে স্বামী সোহেল বাঁশের লাঠি দিয়ে এবং অন্যান্য আসামিরা—মোঃ হাবি (২৭), মোঃ সুলতান (৪০), মোহাম্মদ (২৫), হাসিনা খাতুন (৫৮), ও মোঃ সাইদুল (৫০)—হাত দিয়ে মারধর করে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন।
এরপর ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে সিরাজগঞ্জ পৌরসভার গোমালা রেলগেট এলাকার মোঃ মনি (৫০)-এর বাড়িতে আটকে রাখে। তিনদিন পর ২২ এপ্রিল দুপুরে পুলিশি অভিযানের মাধ্যমে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদরথানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের