ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মার্চে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ খাতের ১৬ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : , দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে বিনিয়োগ হাল নাগাদ প্রকাশ করছে ৩০টি কোম্পানি। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৬ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ইবনে সিনা, ইন্দোবাংলা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ম্যারিকো, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, রেকিট বেনকিজার, রেনেটা, সিলকো ফার্মা, সিলভা ফার্মা এবং ওয়াটা কেমিক্যালস।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ফেব্রুয়ারি’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.৬৪ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.২০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৬.৭০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ২.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.১৪ শতাংশে। অন্য কোম্পানিগুলোর মধ্যে-
এসিআই ফরমুলেশন
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৬৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.৯৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১২.৩৫ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২.০৪ শতাংশে।
একমি ল্যাবরেটরিজ
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৯৬ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৯৭ শতাংশে। একই সময়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.১৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে।
একমি পেস্টিসাইডস
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৯১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.২৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.২৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৩.৯৬ শতাংশে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৫৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.১৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৩.৭০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.১৩ শতাংশে।
বেক্সিমকো ফার্মা
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৭৮ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৯২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৭.৯৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.৩২ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ২৭.১২ শতাংশ থেকে ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৬৩ শতাংশে।
ইবনে সিনা
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.২০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.৪০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৪.১২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.৯২ শতাংশে।
ইন্দোবাংলা ফার্মা
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৪০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ২.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৬৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৬.৭১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৯২ শতাংশে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ২৭.৮৯ শতাংশ থেকে ৩.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৪৩ শতাংশে।
জেএমআই সিরিঞ্জ
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৮৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.২০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৫.৪৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫.১৬ শতাংশে।
ম্যারিকো
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬.৫৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৬২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২.০২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.০৬ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ১.৩৯ শতাংশ থেকে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৩২ শতাংশে।
ফার্মা এইডস
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৫১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.৯১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬২.৯১ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ১.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬১.৫১ শতাংশে।
রেকিট বেনকিজার
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৭৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.৭৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫.১২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.২৩ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ২.৪২ শতাংশ থেকে ০.১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.২৬ শতাংশে।
রেনেটা
ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৯৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.১২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬.৯৩ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৯৪ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ২০.৭৯ শতাংশ থেকে ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৬৫ শতাংশে।
সিলকো ফার্মা
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.২৯ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৬৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৪.৭২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ৩.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭.৮৮ শতাংশে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ৩৮.৯৯ শতাংশ থেকে ৩.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫.৪৬ শতাংশে।
সিলভা ফার্মা
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৭৮ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৯.০০ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.৮৬ শতাংশে।
ওয়াটা কেমিক্যালস
গত ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৮.৭৭ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৮৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৪.৮২ শতাংশ, যা মার্চ’২৫ মাসে ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪.৭০ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)