ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের বিষয় পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: গণহত্যা ও গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়ে পুনর্মূল্যায়ন করছে অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (ANU) সম্মানসূচক কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে প্রদান করা ‘ডক্টরেট অব ল’ ডিগ্রির বৈধতা ও প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যালোনা শেষ হওয়ার পরই জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকদিন পরই অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণাটি আসে।
২০২৪ সালের জুলাইয়ে দেশের গণআন্দোলনের সময় সহিংস দমন-পীড়নে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ওই ঘটনার পর ব্যাপক গণবিক্ষোভের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের ভিত্তিতে জাতিসংঘের এক প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে ১৪ শতাধিক মানুষকে হত্যা বা হত্যার সঙ্গে সংশ্লিষ্ট থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) জানিয়েছে, ‘ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও পদ্ধতিগত নজিরও এখন পর্যন্ত বিদ্যমান নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে।’
অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে। রেড নোটিশের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও প্রাথমিকভাবে আটক করার অনুরোধ জানানো হয়, যাতে পরবর্তীতে তাকে নিজ দেশে প্রত্যাবর্তন করানো সম্ভব হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)