ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সংস্কার ও নির্বাচন মুখোমুখি করার দরকার নেই : দুদু
ডুয়া ডেস্ক: নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার প্রয়োজন নেই, কারণ এটি একটি চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, “এটি নদীর স্রোতের মতো—প্রবাহমান। সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মানুষ নিজেকে আপডেট করে।”
সোমবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রথমে বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে। পরে রাতারাতি প্রেস নোট দিয়ে জানানো হয় জুনে নির্বাচন হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হোক—এর জন্য আন্দোলনের দরকার নেই।”
শামসুজ্জামান দুদু আরও জানান, “৩১ দফা বিএনপির একক কোনো প্রস্তাব নয় বরং এটি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সমন্বিত রূপরেখা। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে তা এই দফাগুলোর মধ্যেই বিস্তারিত উল্লেখ রয়েছে।”
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান।
কর্মশালায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নেন। বিকাল সাড়ে ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি কর্মশালায় যুক্ত হবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের