ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আর্থনা শীর্ষ সম্মেলনে সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের পথ দেখালেন ড. ইউনূস
ডুয়া ডেস্ক: বিশ্ব নানা সংকটে জর্জরিত এই সময়ে আমাদের দায়িত্ব হলো আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ, জ্ঞাননির্ভর ও উদ্ভাবনী পৃথিবী গড়ে তোলা—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, “আজকের তরুণরাই এই গ্রহের উত্তরাধিকারী। আমরা যেন তাদের পেছনে ফেলে না যাই। আমি বারবার দেখেছি, যুবসমাজের মধ্যে রয়েছে রূপান্তরের অসাধারণ শক্তি—যা নাগরিক জাগরণ ও জনগণের ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে পারে।”
দোহায় পৌঁছানোর পর কাতার সরকারের পক্ষ থেকে ড. ইউনূসকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এই সফরে গিয়েছেন ড. ইউনূস। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের