ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় সরাসরি ফ্লাইট চালুর অপেক্ষায় পাকিস্তানি এয়ারলাইনস এয়ার সিয়াল
ডুয়া ডেস্ক : ফ্লাই জিন্নাহ’র পর এবার আরেকটি পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’ বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তিনি গণমাধ্যমকে বলেন, ‘এয়ার সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে। আমরা বিষয়টি বিবেচনা করছি।’
এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসাইন বলেন, ‘ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে। তবে অনুমোদন পেলে এয়ার সিয়াল দুই মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে।’
তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে তা পর্যটন খাতকে উৎসাহ দেবে এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।
এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সেদিন তিনি ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে এয়ার সিয়াল। সংস্থাটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য লাইসেন্সপ্রাপ্ত একটি বিমান সংস্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের